শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

শর্ট ভিডিও থেকে আয়ের সুযোগ দিচ্ছে ইউটিউব

অনলাইন ডেস্ক  ইউটিউব তাদের পার্টনারশিপ প্রোগ্রামে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের শর্ট ভিডিও ক্রিয়েটরদের সঙ্গে রেভিনিউ শেয়ার করবে। মূলত টিকটককে টেক্কা দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এরফলে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে আয় করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

এতদিন ইউটিউবের শর্ট ভিডিওতে মনিটাইজেশনের সুবিধা পাওয়া যেতো না।

এসব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার নীল মোহন। তিনি বলেছেন, রেভিনিউর বিষয়টি আগামী বছর থেকে কার্যকর হবে। ফলে ক্রিয়েটররা আরও বেশি ভিডিও তৈরিতে উৎসাহিত হবেন।

পার্টনার প্রোগ্রামের জন্য আগে ইউটিউবারদের ১ হাজারের বেশি সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টা ওয়াচ থাকতে হতো। এখন শর্ট ক্রিয়েটররা পার্টনার প্রোগ্রামে যোগ দিতে পারেন যদি তাদের প্ল্যাটফর্মে ৯০ দিনে অন্তত ১০ মিলিয়ন (১ কোটি) ভিউ থাকে।

মোহন আরও বলেন, বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ ক্রিয়েটরদের প্রদান করা হবে। এমনকি মিউজিক ব্যবহার করে শর্ট ভিডিও আপ করলেও আয়ের পরিমাণ একই থাকবে।