সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:২০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বাড়ির পাশ থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

ডেস্করিপোর্ট  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাসিমা খাতুন (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নাসিমা খাতুন মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ী গ্রামের সুমন আহম্মেদ এর স্ত্রী এবং একই ইউনিয়নের বেতনাসিন গ্রামের বাকের উদ্দিনের মেয়ে।

স্বজনদের অভিযোগ, স্বামী সুমনসহ পরিবারের লোকজন নাসিমা খাতুনকে প্রতিনিয়ত নির্যাতন করতেন। শনিবার ভোরে সুমন জোর করে নাসিমাকে গ্যাসের ট্যাবলেট খাইয়ে হত্যা করেন।

মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান বলেন, ‘মেয়েটাকে আগে থেকেই নির্যাতন করতো। বেশ কয়েকবার সালিশি বৈঠকও হয়েছে। শুধু তাই নয়, মুখে মুখে তালাকও দিয়েছিল স্বামী। কিন্তু মেয়েটা সংসার করতে চাইলেও রাখতে ইচ্ছুক ছিল না তার স্বামীর পরিবার।’

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের ওষুধ সেবনে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।