রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত

তরিকুল ইসলাম:ধান-নদী-খাল এই তিনে বরিশাল তাই বরিশালের সৌন্দয্য রক্ষায় কির্তনখোলা নদী সহ জেলার সকল নদীকে দখলমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

“নদী একটি জীবন্ত সত্বা এর আইনী অধিকার নিশ্চিত করন” নদীর জায়গা নদীকে ছেড়ে দিন নদীকে তার প্রবাহমান গতিতে এনে দিন এবারের এই প্রতিপাদ্য নিয়ে সোমবার সকাল ১১ টায় বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্ষদ, বরিশাল জেলা কমিটির আয়োজনে কীর্তনখোলা নদীর তিরে ডিসি ঘাট সংলগ্ন এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্ষদের আহবায়ক, রনজিৎ দত্ত। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিআইডব্লিউটি’এর নদী-বন্দর উপ-পরিচালক, আজমল হুদা মিঠু সরকার, এডাবের সভাপতি কাজী জাহাঙ্গীর কবির,সনাক সভাপতি, শাহ্ সাজেদা, সরকারী মহিলা কলেজের (অবঃ) অধ্যক্ষ, আঃ মোতালেব, মানবাধিকার জোট সভাপতি, ডাঃ সৈয়দ হাবীবুর রহমান, উন্নয়ন কর্মী আনোয়ার জাহিদ, লিংকন বাডৈই, বরিশাল মহিলা পরিষদ সম্পাদক, পূস্প চক্রবর্তী, হাসিনা বেগম নিলা প্রমুখ।

এসময় বিভিন্ন সংগঠন বিশ্ব নদী দিবস উপলক্ষে নদীর জন্য সংহতি প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন পরিবেশ আন্দোলন, নদী রক্ষা আন্দোলন, নদী বাঁচাও আন্দোলন, পরিবেশ আইনবীদ সমিতি বেলা, টিআইবি, রান, ড্যাম, প্রান্তজন, বিডি ক্লিন, এসএনডিসি, বন্ধু মেলাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠন।