ডেস্করিপোর্ট দিনাজপুরের হিলিতে জুয়া খেলার সময় এক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
রোববার ভোররাত ৪টায় হিলির আলিহাট ইউনিয়নের ইটাই আদর্শ গ্রাম হতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ইটাই গ্রামের এনামুল হক, তার ছোটভাই সোবহান মন্ডল, একই গ্রামের আব্দুর রশিদ, সাদেক আলী, ফরহাদুল ইসলাম, শাহাদত হোসেন, রিকাবি গ্রামের গোলাম মোস্তফা (আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি), ফারুক মিয়া, মাহাতাব হোসেন (আলিহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য)।
হাকিমপুর থানার ওসি আবু ছায়েম মিয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল ভোররাত ৪টার দিকে ওই স্থানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করা হয়।