শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিস ডিপোতে বিস্ফোরণ, নিহত ১

ডেস্করিপোর্ট  রাজধানীর হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিস ডিপোতে বিস্ফোরণ হয়েছে। এতে মো. ইলিয়াস (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও ৩ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বউবাজার বেড়িবাঁধ এলাকায় ‘মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট’ নামের কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ হয়।

দগ্ধ তিন শ্রমিক হলেন- হালিম (২৮) মার্সেল (৩৬) ও আশিক (৪০)।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।’

জানা যায়, হতাহতদের সবার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাজারীবাগ এলাকা থেকে দগ্ধ হয়ে ৩ জন এসেছেন। সবারই অবস্থা আশঙ্কাজনক।