শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২৬
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

এমভি জামান ২ এর ধাক্কায় কেপে উঠল ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু

ডেস্করিপোর্ট  এমভি জামান ২ কার্গো এর ধাক্কায় কেপে উঠল বরিশাল-খুলনা মহাসড়কে পিরোজপুরের কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার রাত সাড়ে ৮ টার দিকে হুলার হাট এর দিকে থেকে আসা এমভি জামান ২ কার্গোটি ভান্ডারিয়া এর দিকে যাচ্ছিল।কার্গোটি ব্রীজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রীজের মাঝের মূল পিলারে সজোরে ধাক্কা দেয়ায় ব্রীজটি খুব জোরে কেপে ওঠে।এ সময় ব্রীজে ঘুরতে আসা সাধারন দর্শনার্থীরা ভয়ে দৌড়াদৌড়ি করতে থাকে।কিছুক্ষণ পরে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়।এঘটনায় ব্রীজের কতটুকু ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান,এরকম ঘটনা বার বার ঘটলে ব্রীজের ক্ষতি হয়ে যাবে।কতৃপক্ষের উচিত এর দিকে বিশেষ ভাবে নজর দেওয়া।যাতে এঘটনার পুনরাবৃত্তি না ঘটে।