শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪২
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

কুষ্টিয়ায় ২ জন অতিরিক্ত পুলিশ সুপারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় ২ জন অতিরিক্ত পুলিশ সুপারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বদলী জনিত কারনে মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এবং মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া’দ্বয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর, ২০২২) বিকাল ৩ টায় জেলা পুলিশ, কুষ্টিয়া’র আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এবং মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া। এসময় বদলী জনিত কারনে বিদায়ী কর্মকর্তাদ্বয়কে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্যে বিদায়ী কর্মকর্তাদ্বয়ের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিদায়ী কর্মকর্তাদ্বয় সদর সার্কেল এবং ভেড়ামারা সার্কেলে কর্মরত থাকাকালীন সময়ে তারা অত্যন্ত নিরলসভাবে দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া জেলা পুলিশে উক্ত কর্মকর্তাদ্বয়ের অবদান অনস্বীকার্য।

এর আগে একইদিন দুপুর ১২ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়া’র উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক কুষ্টিয়ার সভানেত্রী জনাব দিলরুবা আলম। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার সমাজকল্যাণ সম্পাদিকা মিসেস তাসনিম পাকিজা (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল)। পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম বিদায়ী পুনাক কর্মকর্তার কুষ্টিয়া পুনাকের কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিতা আশরাফী দিবা (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ), মিসেস তাসনিম পাকিজা (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া), মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া, আসমা আক্তার খানম (সহধর্মিণী সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল), ডিআইও ১, জেলা বিশেষ শাখা, আরওআই, রির্জাভ অফিস, আরআই, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, সদর থানা ও দৌলতপুর থানা কুষ্টিয়াসহ জেলা অন্যান্য পদমর্যাদার পুলিশের পুলিশ সদস্য বৃন্দ।