রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় আগুনে পুড়ে ৬ দোকান ভস্মীভূত

ভোলা প্রতিনিধি:ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে আগুন লেগে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাতে জেলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোরবার রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পড়ে গেছে মুদি,ফার্নিচার,সার,জাল,মুরগীর দোকান । রাত সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে তবে ব্যবসায়ীদের দোকানে থাকা সব মাল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, আগুনে পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।ব্যাবসায়ীরা এখন কী করে ঘুরে দাড়াবে সে চিন্তায় দিশেহারা।