শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৬
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

অফিস সময় বাড়ছে এক ঘণ্টা

ডেস্করিপোর্ট  বৈশ্বিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

এবার সেই সময় এক ঘণ্টা বাড়াতে পারে সরকার। এর ফলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করতে হবে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাওয়ার পাশাপাশি শীতকে সামনে রেখে অক্টোবর থেকে অফিসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে পারে।

সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত বর্তমান সময়সূচিতেই অফিস চলবে। পরে অফিস সময় অ্যাডজাস্ট করতে পারবো।

সাধারণত সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকত। তবে রমজানে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। সম্প্রতি জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি ও কৃচ্ছতা সাধনে অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দুদিন ও ব্যাংকগুলোও অফিস সময় কমিয়ে দেয়।