রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নড়াইল সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেফতার

উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক: নড়াইল সহ বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে নড়াইল ও খুলনা জেলার থানা এলাকা থেকে চোরাই চিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেফতার করেছে। এসময় ৩টি চোরাই মোটর সাইকেল, ২টি চোরাই ল্যাপটপ ও ২টি চোরাই মোবাইল উদ্ধার করেছে।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙ্গা মোল্যা পাড়ার মৃত করব আলী শিকদারের ছেলে জুয়েল শিকদার, নড়াইলের কালিয়া উপজেলার একই এলাকার মনিরুজ্জামানের ছেলে ওবায়দুল্লাহ ও খুলনা জেলার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের গোলজার সরদারের ছেলে মুজাহিদ হোসেন, যশোর সদর উপজেলার আরিফপুর কলু পাড়ার শুকুর আলীর ছেলে আলাউদ্দিন, যশোর কোতয়ালি মডেল থানাধীন রাজারহাট রামনগর স্কুল পাড়া (ভাসমান) মৃত আনোয়ার হোসেনের ছেলে হিমেল হোসেন,রামনগর ধোপা পাড়ার আবুল হাসানের ছেলে মাসুদ রানা ও ফয়জুর রহমানের ছেলে রফিকুল ইসলাম ওরফে মুন্না।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় চুরি ধারায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিভিন্ন স অভিযান চালিয়ে নড়াইল ও খুলনা জেলার থানা এলাকা থেকে চোরাই চিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), আরো জানান নড়াইলের সকলকে, ইয়বা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।