শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩৮
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

ইউক্রেনে দুদিনে ৩০ বার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক  ইউক্রেনে গত ৪৮ ঘণ্টায় ৩০ বার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এমন দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর রুশ বাহিনী এ পর্যন্ত ৪৫০০ ক্ষেপনাস্ত্র ও ৮ হাজার বিমান হামলা চালিয়েছে। খবর বিবিসির।

কিয়েভে ভূপাতিত হওয়া ইরানের শাহেদ ড্রোনের সামনে দাঁড়িয়ে জেলেনস্কি মস্কোর বিমান বাহিনীর টুটি চেপে ধরার অঙ্গীকার করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়ার যত্রযত্র ড্রোন ব্যবহারের বিষয়ে সতর্ক করার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট এই দাবি করেন।

কানাডার রাজধানী অটোয়া সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক লোকদের হত্যায় প্রযুক্তি ব্যবহার করছে। তারা ইউক্রেনের বিদ্যুৎ, পানি ও আগুন সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে দিচ্ছে।

পশ্চিমারা মনে করেন, রাশিয়াকে বহু সংখ্যক ড্রোন দিয়েছে ইরান। যদিও মস্কো ও তেহরান বিষয়টি অস্বীকার করছে।

সম্প্রতি ইউক্রেনের বেসামরিক লোকজনের স্থাপনায় হামলা জোরদার করে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে দিচ্ছে রাশিয়া।