রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:১৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের হাতে চিকিৎসা সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসক

ডেক্সরিপোর্ট:বরিশালে বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের হাতে চিকিৎসা সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুর ১ টায় রাহাত আনোয়ার হাসপাতালে। জাতির সূর্য সন্তান, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনকে হাসপাতালে দেখতে যান জেলা জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদ প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

এসময় তিনি মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের হাত চিকিৎসা সহায়তার জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেসুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবীর বুলু, ব্যবস্থাপনা পরিচালক রাহাত আনোয়ার হাসপাতাল, শারমিন আনোয়ার।

আক্কাস হোসেন বেশ কিছুদিন ধরে শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি আছেন, তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে আসেন জেলা প্রশাসক তিনি তার সার্বিক খোঁজ-খবর নেন, হাসপাতালের চিকিৎসকের সাথে আক্কাস হোসেন শারীরিক অসুস্থতার বিষয়ে কথা বলেন।