রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুষ্টিয়ায় পুলিশের পদোন্নতি প্রত্যাশি পরীক্ষার্থীদের নির্ধারিত প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় পুলিশের পদোন্নতি প্রত্যাশি পরীক্ষার্থীদের নির্ধারিত প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর, ২০২২) সকাল ১০ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স বাস্কেটবল গ্রাউন্ডে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার নির্ধারিত প্যারেডের অংশ হিসেবে টার্ন আউট, বিভিন্ন প্রকার ড্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২২ এর সভাপতিত্ব করেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। পরীক্ষা গ্রহণ কমিটি কুষ্টিয়ার সদস্যবৃন্দ যথাক্রমে মোঃ আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অপরাধ) ঝিনাইদহ ও সদস্য পরীক্ষা গ্রহন কমিটি, কুষ্টিয়া, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া ও সদস্য পরীক্ষা গ্রহন কমিটি, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই, কুষ্টিয়া ও সদস্য পরীক্ষা গ্রহন কমিটি কুষ্টিয়াদের নিয়ে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষার নির্ধারিত প্যারেডের সকল কার্যক্রম শেষ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, আরও – ২ কুষ্টিয়া, বিভিন্ন পদবির ড্রিল প্রশিক্ষকগন এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষা – ২০২২ এর অংশ গ্রহণকারী পরীক্ষার্থী বৃন্দ।