মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:৫৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

তেজগাঁও জোনের ডিসি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

ডেক্সরিপোর্ট:বাংলাদেশ পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার তাদের হিসাব তলব করতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক নারী সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা তাদের ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

আনিসুর রহমান বর্তমানে তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ফাতেমা তুজ্জহুরা দশম জাতীয় সংসদে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

এছাড়া বিএফআইইউ অন্য এক চিঠিতে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করে তারও সব ব্যাংক হিসাব তলব করেছে।

এর আগে ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ও সদস্য সদস্য নুরুন্নবি চৌধুরী শাওনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।