সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ডেস্করিপোর্ট  পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বর) কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার ভিটেবাড়িয়া ইউনিয়ন পরিষদের ঝোলাকাঠি গ্রামে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পিরোজপুরের পুলিশ সুপার মো. সায়েদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

নিহত ৪০ বছর বয়সী মামুন হাওলাদারের বাড়ি ওই গ্রামে। তিনি কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

ভিটেবাড়িয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমান বরিশালটাইমসকে বলেন,মামুন বাড়ি থেকে বেরিয়ে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে আযাহারিয়া মাদ্রাসার সামনের সড়কে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় মিলনের বাঁ পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।