শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১০
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

কুমিল্লায় বাস ও পিকআপের দ্বিমুখী সংঘর্ষ, মা-মেয়েসহ ৪ জন নিহত

ডেস্করিপোর্ট  কুমিল্লার চান্দিনায় বাস ও পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুলে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক হাবিবুর রহমান (২৭), চান্দিনার মাধাইয়া এলাকার তন্নী (২০), তার মেয়ে মুনতাহা (২)। অপরজনের পরিচয় জানা যায়নি। তবে একই পরিবারের সদস্য বলে ধারণা করছেন পুলিশ।

আহত দুইজনকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী বাস যাত্রী জালাল উদ্দিন রিমন জানান, কুমিল্লামুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেওয়ার পর অপর একটি পিকআপ চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু ঘটে।

স্থানীয়রা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন জানান, হাসপাতালে আনার পর শিশু মুনতাহা ও চালক হাবিবুর রহমান মারা যান। আহত অপর দুইজনকে কুমিল্লা মেডিকেল পাঠানো হয়েছে।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে অটোরিকশা চালক ও একটি কন্যা শিশু মারা গেছে। বাস ও পিকআপ চিহ্নিত করার চেষ্টা চলছে।