শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:২৬
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বাবুগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালের বাবুগঞ্জে নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক,যৌন নির্যাতন এবং নারীর প্রতি সহিংসতা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকালে বাবুগঞ্জ উপজেলার মধ্যে বকশিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব বলেন,বিশ্বের সবদেশেই নারীরা কমবেশি সহিংসতার শিকার হন। বর্তমানে নারীর প্রতি সহিংসতা আরও বেড়েছে। করোনা মহামারির পর থেকে নারীর অবস্থা আরও নাজুক হয়ে উঠেছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে লিঙ্গ, সম্মান ও মানবাধিকারের বিষয়ে ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে হবে। প্রচলিত ধারণাগুলোকে ভুল প্রমাণ করে নতুনদেরকে এ বিষয়ে সজাগ করতে হবে।যে যেমন তাকে সেভাবেই গ্রহণের মানসিকতা তৈরি করতে হবে তাদের মধ্যে। নারী-পুরুষের সমান অধিকার নিয়ে ঘর থেকেই শিশুদেরকে ধারণা দিতে হবে।কোনো নারী সহিংসতার শিকার হয়ে আপনার কাছে সব কথা খুলে বললে, অবশ্যই তাকে দ্রুত সহায়তা করুন। নিরাপদ আশ্রয়কেন্দ্র, হটলাইন, পরামর্শের ব্যবস্থায় ভুক্তভোগীকে সাহায্য করুন।আমরা সবাই যে যার যায়গা থেকে সচেতন হলে সমাজ থেকে মাদক,বাল্যবিবাহ,নারী নির্যাতন, যৌন নির্যাতন কমে যাবে।আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ পাব।

বিশেষ অতিথি ছিলেন, বাবুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমিন।এছাড়াও বকশিরচর এলাকার স্থানীয় নারী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নারীরা উপস্থিত ছিলেন।