সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

লক্ষ্মীপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ১৫ হাজার টাকায় রফাদফা

ডেস্করিপোর্ট  লক্ষ্মীপুরের কমলনগরের ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা ইঞ্জি. মো. নাহিদের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যানের পরামর্শে ১৫ হাজার টাকায় রফাদফা করা হয়েছে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত কর্মকর্তা ইঞ্জি. মো. নাহিদকে চাকরিচ্যুত করা হয়। তিনি পালিয়ে যান।

রোববার সকাল ৯টার দিকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরের দিন সোমবার দুপুরে ১৫ হাজার টাকায় রফাদফা হয়।

ভুক্তভোগী উপজেলার মধ্যচর জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত নাহিদ ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের মাতাব্বরহাট ব্লক কারখানার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রোববার সকাল ৯টার দিকে ইঞ্জি. নাহিদ ওই স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে কারখানার ভেতর ব্লকের চিপায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে জড়ো হন। একদিন পর ১৫ হাজার টাকায় বিষয়টি রফাদফা হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, তার স্কুলের খুব কাছেই ব্লক কারখানা। গত দুই মাস থেকে ইঞ্জিনিয়ার নাহিদ তাকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। ঘটনার দিন সকালে ব্লকের ভেতর তাকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জামাকাপড় খোলে ধর্ষণের চেষ্টা করে।

স্কুলছাত্রীর মা জানান, তার মেয়ের সঙ্গে অন্যায় করা হয়েছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে লিখিত নিয়ে ১৫ হাজার টাকা দেবে বলে ১০ হাজার টাকা দিয়েছে।

ভুক্তভোগীর বোন ও স্থানীয়রা জানান, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের এখানকার ব্লক কারখানার কর্মকর্তা-কর্মচারীদের কাছে স্থানীয় নারী ও শিশুরা নিরাপদ নয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি আবুল খায়ের বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক ফোনে আমাকে বিষয়টি জানালে, আমি আইনগত ব্যবস্থা নিতে বলি। সমঝোতা কিংবা কোনো রফাদফার বিষয়ে কোনো পরামর্শ দেননি তিনি।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের ম্যানেজার ইঞ্জি. মো. বোরহান বলেন, ইঞ্জি. নাহিদকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি কর্মস্থল ছেড়ে চলে গেছেন। ১৫ হাজার টাকায় রফাদফার বিষয়টি তিনি অস্বীকার করেন। অভিযুক্ত নাহিদের বিস্তারিত পরিচয় জানতে চাইলেও জানাননি। এখানকার একজন গার্ডের সঙ্গে ইঞ্জি. নাহিদের বিরোধের জের ধরে অপ্রচার করা হচ্ছে বলে দাবি করছেন ম্যানেজার।

কমলনগর থানার ওসি মো. সোলাইমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।