রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে প্রতিবছরের মতো এবারো সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট:বরিশালে প্রতিবছরের মতো এবারো সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারো অনুষ্ঠিত হলো বরিশালে সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল।

গোটা বাংলাদেশে রয়েছে অসাম্প্রদায়িকতা নজীর বিহীন উদাহরণ। বিশেষ করে বরিশালে রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সকলের মাঝে আন্তরিকতার সেতুবন্ধন।

শুক্রবার ৪ অক্টোবর নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল। সম্প্রীতি সমাবেশের আয়োজন করে পূজোর ভ্যান সামাজিক সংগঠন। অনুষ্ঠানের উদ্বোধণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সংগঠনে সভাপতিত্ব করেন সভাপতি পূজোর ভ্যান সামাজিক সংগঠন ভানু লাল দে।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বিএমপি বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ আলোচক মুফতি মাওলানা ডাঃ এম এ ছালাম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম, স্বামী বিজিতাত্মানন্দ মাহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বরিশাল, রেভ আলবার্ট হালদার, পুরোহিত সেন্ট পিটার্স চার্চ বরিশাল।

ভিন্ন মাত্রার অনুষ্ঠানটিতে আলোচনা করেন, সংস্কৃতিজন এস এম ইকবাল, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, ধর্মরক্ষ্মিনী সভাগৃহের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক অপূর্ব অপুসহ অন্যান্যরা।

সম্প্রীতি সমাবেশের আলোচনা শেষে অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করেন। এসময় নগরীতে আলোর মিছিল বের করা হয়। এতে মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক ছাড়াও বরিশালের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।