সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল জেলার উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের কাকড়াধারী গ্ৰামের মৃত আঃ জব্বারের ছেলে মোঃ সবুজ হোসেন (৩০) নিজের ফসলের জমিতে মটরের লাইন দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।