সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

ডেস্করিপোর্ট  নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মো. সবুজ (৩০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শনিবার দুপুরে আহত অবস্থায় নরসিংদী থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সবুজ নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি ঢাকার ডেমরা থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কমর্রত ছিলেন।

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল ৯টায় সবুজ শিবপুরের বড়ইতলা এলাকা থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। তিনি কারারচরের মদিনা ফ্যাক্টরির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণ করেন।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন, সবুজকে আহত আবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় ডেমরা থানা পুলিশের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।