সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৫
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

জানুয়ারি থেকে দেশের কোনো ব্যাংকে ডলার–সংকট থাকবে না

ডেস্করিপোর্ট  আগামী বছরের জানুয়ারি থেকে দেশের কোনো ব্যাংকে ডলার–সংকট থাকবে না ও পণ্য আমদানিতে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (২৬ নভেম্বর) মেহেরপুরের মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, আগামী জানুয়ারি থেকে দেশের কোনো ব্যাংকে ডলার–সংকট থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে কাজ করছেন। রমজান মাসের আগে যে সব পণ্য আমদানি করতে হবে সেগুলো নিয়েও কোনো সমস্যা হবে না। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে গেছে। দেশের বাজারে সেই প্রভাব পড়েছে। এক কোটি পরিবার, অর্থাৎ পাঁচ কোটি মানুষকে নানা মাধ্যমে সহযোগিতা করছে সরকার। এ কারণে দেশে কোনো সমস্যা হবে না।

উপদেষ্টা বলেন, মেহেরপুর জেলা কৃষিভিত্তিক এলাকা। এখানে নানা ধরনের ফসল উৎপন্ন হয়। দেশের সব এলাকায় শিল্পপ্রতিষ্ঠান করতে হবে এমন কথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি এলাকা নষ্ট করে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করা যাবে না। এসব এলাকায় একই জমিতে তিন থেকে চারবার ফসল উৎপন্ন হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ সরকারি-বে