বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ভোলায় নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহনে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে অরিন(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার(৫অক্টোবর) সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে এ দূর্ঘটনা ঘটে। নিহত অরিন লাল মোহন পৌর ৫নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার হাদিছের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, নিহত অরিনের নানা বাড়ি উপজেলার লর্ডহার্ডিঞ্জ এলাকায়। নানা বিদেশ যাবে শনিবার, সে উদ্দ্যেশে মায়ের সাথে নানা বাড়ি যায়, নানা বাড়ি গিয়ে হাতে মেহেদী লাগায় শিশু অরিন। সকালে ৬টার দিকে ঘুম থেকে উঠে মুখ,হাত পরিস্কার করতে যায় পুকুরে। হঠাৎ পুকুরের পানিতে পরে যায় অরিন এবং পানিতে ডুবে তার মৃত্যু হয়।
শিশু অরিনের অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।