বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:২১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

কালিগঞ্জে বিদ্যুৎস্পর্শে ও সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-১০

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধি:কালিগঞ্জে পৃথক পৃথক ঘটনায় দু’জন নিহত ও দশ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মৌতলা ইউনিয়নের ঝড়–খামার  গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র শেখ আনসার উদ্দিন (৫২)

শনিবার ৫ অক্টোবর সকাল আনুমানিক ১০ টায় নিজের বাঁশ ঝাড়ের বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত হয়, দিনের অপরদিকে উপজেলা সদরের বাসষ্ট্যান্ডের অদুরে সাতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও মটর সাইকেলের মুখোমুখী সংর্ঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামের কাজী এমদাদ হোসেনের ছোট পুত্র কাজী সাঈদ ময়না (৪১)। ঘটনাটি কালিগঞ্জে ষ্টার পাম্পের সামনে  বেলা আনুমানিক সাড়ে ১২ টায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।  আহত হয়েছে ১০জন।

এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্খাজনক। কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় ও বিদ্যুৎস্পর্শে দ’জনের নিহত বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পৃথক পৃথক ঘটনায় একই ইউনিয়নের পার্শ্ববর্তী  গ্রামের দুই জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসেছে।