নিজস্ব প্রতিবেদক: মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ই অক্টোবর।উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। যার মধ্যে মনসুর আহমেদ -নৌকা,মশিউর রহমান পলাশ -আনারস,লিটন সরদার-ঘোড়া,রফিকুল ইসলাম-দোয়াত কলম,ওয়াদুদ হারুন -ধানের শীষ আর লাঙ্গল প্রতীকের একজন।
ইতিমধ্যেই আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান পলাশ বিশাল জনসমর্থন পেয়েছেন। মেহেন্দিগঞ্জ কাজিরহাটের হেসামদ্দি এলাকার পলাশ সিকদার নামের ভোটার জানান,প্রতিদিনই কাজীরহাট এলাকায় আনারস মার্কার সমর্থনে উঠান বৈঠক সহ ভোটারদের সাথে মতবিনিময় সভা চলছে।এতে সাধারন ভোটারদের ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি।

এছাড়াও, গত ০১/১০/২০১৯ ইং তারিখ নির্বাচনী প্রচারনায় আনারস মার্কার সমর্থনে কাজিরহাটে পথসভা করেন মশিউর রহমান পলাশ।হাজার হাজার জনসমাগম হয় এই পথসভায়, স্লোগানে স্লোগানে মুখরিত হয় কাজিরহাট এলাকা।
মিছিল শেষে বক্তব্যে আবেগাপ্লুত হয়ে মশিউর রহমান পলাশ বলেন মেহেন্দিগঞ্জের ভাগ্য উন্নয়নের রুপকারের হেল্পার হিসেবে কাজ করতে চাই, সবসময় জনগণের সাথে মিশে থাকতে চাই, যদি কথা কাজের ব্যতিক্রম ঘটে তবে জনতার মঞ্চে আমার শাস্তি চাই। মাদক সন্ত্রাস মুক্ত উপজেলা উপহার দিতে বর্তমান সরকারের চলমান এবং উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে চাই।
এ সময় তিনি আরও বলেন,” আমি চেয়ারম্যান হবো কিনা জানিনা কিন্তু আজ আপনারা আমাকে যা দিয়েছেন আমার জীবন ধন্য”। তিনি আগামী ১৪ তারিখ কেন্দ্রে গিয়ে সবাইকে আনারস মার্কায় ভোট দেয়ার আহবান জানান।