সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফের ‘বিপাকে’ ট্রাম্প

অনলাইন ডেস্ক  মার্কিন ক্যাপিটলে গত বছরের হামলার তদন্তকারী আইনপ্রণেতারা সোমবার (১৯ ডিসেম্বর) ভোট দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অন্তত তিনটি বিষয়ে ফৌজদারি অভিযোগের সুপারিশ করবেন কিনা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাজনৈতিক সংবাদ সাইটটি জানিয়েছে, ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গা থেকে উদ্ভূত সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপের মূল্যায়ন করার একটি কংগ্রেসনাল সাবকমিটি ট্রাম্পের বিরুদ্ধে কমপক্ষে তিনটি অভিযোগের সুপারিশ করবে।

কমিটির প্রতিবেদনের বিষয়বস্তুর সঙ্গে ঘনিষ্ঠ দুই ব্যক্তির উদ্ধৃতির বরাত দিয়ে পলিটিকো জানায়, ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সরকারি কাজে বাধা ও মার্কিন সরকারকে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

ক্যাপিটল হামলার তদন্তকারী পূর্ণাঙ্গ কমিটি সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় চূড়ান্ত বৈঠক করবে। এর দুই দিন পরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে। সোমবারের বৈঠকের সময় কমিটির সদস্যরা সম্ভাব্য ফৌজদারি অভিযোগের জন্য কোনো ব্যক্তির নাম দেবেন কিনা তা নিয়ে ভোট দেবেন।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী কমিটি নিজেই অভিযোগ করতে পারে না। তবে তারা বিচার বিভাগের কাছে সুপারিশ করতে পারে। ক্যাপিটলে হামলায় জড়িত থাকার অভিযোগে শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছিল।