রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ২০ মণ হরিণের মাংসসহ আটক ১

ডেক্সরিপোর্ট:বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ মণ হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। তার নাম আবদুস সোবহান (৫৬)।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গ দ্বীপসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গ দ্বীপসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ মণ হরিণের মাংসসহ ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করে কোস্টগার্ড।

এ সময় আবদুস সোবহান নামে একজনকে আটক করা হয়েছে।