রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আবরারকে হত্যার ঘটনায় ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

ডেক্সরিপোর্ট:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)’র শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগ হত্যার রাজনীতি সমর্থন করে না। তিনি বলেন, ছাত্রলীগ কখনো কোনো হত্যাকাণ্ডের রাজনীতি বিশ্বাস ও সমর্থন করে না। পরে ফাহাদের পরিবার ও সহপাঠীদের প্রতি তিনি সমবেদনা জানান ।

সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলনাহিয়ান খান জয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ফাহাদকে হত্যার ঘটনায় তীব্র নিন্দাও জানানো হয়।

এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যও ছাত্রলীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

হত্যার ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াজ আল রিয়াদ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার।

তদন্ত কমিটির সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দফতর সেলে জমা দেয়ার জন্য বলা হয়েছে।