বৃহস্পতিবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৩৫
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কুড়িগ্রামে দু’টি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত!

এজি লাভলু,কুড়িগ্রামপ প্রতিনিধি:কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আপেল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলার কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আপেল ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি চন্দ্রখানা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিয়াবাড়ী সড়কে দ্রুতগতির দু’টি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের সহকারী আপেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সাদ্দাম হোসেন বলেন, ট্রাক্টরের হেলপারের মস্তিষ্কে রক্তক্ষণে তার মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক্টর দু’টি জব্দ করা হয়েছে।