বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৮
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আগৈলঝাড়ায় ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু!

ডেক্স রিপোর্ট: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আব্বাস ঘরামি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার রাজিহার গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, চাষিরা ইরি ধানক্ষেত দেখতে গিয়ে জমিতে আব্বাস ঘরামির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মৃত আব্বাস ঘরামি উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের কেতাব আলী ঘরামির ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা রাজিহার ও চেঙ্গুটিয়া গ্রামের সীমান্তবর্তী এলাকার কৃষক অমিও পাত্র তার জমি থেকে ইঁদুর তাড়ানোর জন্য কাউকে না জানিয়ে বিদ্যুতের লাইন দিয়ে ফাঁদ পাতেন।

রোববার বিকেলে স্থানীয় চাষিরা তাদের ইরি ক্ষেত দেখতে গিয়ে অমিও পাত্রের জমিতে কৃষক আব্বাস ঘরামির মরদেহ দেখতে পান। কৃষকদের ধারণা আব্বাস ঘরামি সকালে জমিতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা যান। ধানক্ষেতের মধ্যে পড়ে থাকায় আব্বাসের মরদেহ দেখা যায়নি।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, আব্বাস ঘরামি নামে এক কৃষক ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারও সম্পৃক্ততা থাকলে আইনের আওতায় আনা হবে।