বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:১৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

আ’লীগের চার সংগঠনের সম্মেলন নভেম্বরে

ডেক্সরিপোর্ট:যুবলীগসহ আওয়ামী লীগের চার সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।

সবগুলো সংগঠনের সম্মেলনই হবে নভেম্বরে, যা শুরু হবে ২ নভেম্বর কৃষক লীগের মধ্য দিয়ে। এরপর ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ এবং ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, এই ৪ সংগঠনের কমিটিই তিন বছর মেয়াদি। ২০১২ সালে এসব সংগঠনের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে হিসাবে আরও ৩ বছর আগেই সংগঠনগুলোর মেয়াদ শেষ হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সর্বশেষ বৈঠকে আগামী ২০ ও ২১ ডিসেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

এর আলোকে সহযোগী সংগঠনগুলোকে ১০ ডিসেম্বরের আগেই সম্মেলন শেষ করতে চিঠি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।