সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাজাপুরের বড়ইয়া কলেজে এমপি হারুনের মতবিনিময় সভা

ডেস্করিপোর্ট  ঝালকাঠির রাজাপুরে বৃহস্পতিবার ১৬ মার্চ সকাল ১১ টায় বড়ইয়া কলেজ মাঠে কলেজের শিক্ষার্খী, অভিবাবক, স্থানীয় দলীয় নেতা কর্মী ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুনিষ্ঠিত হয়।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাংসদ বজলুল হক হারুন এমপি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারি খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, এমপি পুত্র মোঃ নাহিয়ান হারুন ও মোঃ মাহির হারুন।

মতবিনিময় সভায় এমপি হারুন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশের দিকে। বাংলাদেশ এখন বিশ্ব নন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

তিনি আরও বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকলের সহযোগিতায় এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি উন্নয়নকে আরও সমৃদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। এ অঞ্চলকে আমি গড়ে তুলব শান্তিময়, সুন্দর উন্নয়নের রোল মডেল হিসাবে। জাতির পিতা বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো তাহলে আজ বাংলাদেশের জন্মই হইত না, একমাত্র বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে বাংলাদেশ আজ বিশ্বের কাছে পরিচিত। আজ আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন বঙ্গবন্ধু তনায়া মাননীয় প্রধানমন্ত্রী, তিমির হননের নেত্রী, যিনি অর্থনীতিতে সফল, যিনি গণতন্ত্রের নেত্রী, বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। ১৯৮১ সালে দেশে ফিরেছিলেন বলে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে প্রশংসিত।