রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২৭
শিরোনাম :
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বরিশালে হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আর্মড পুলিশ

ডেস্করিপোর্ট  বরিশালে হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১ টায় বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে ১৭ টি মোবাইল ফোন হস্তান্তর করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

এ সময় তিনি বলেন,পুলিশ জনগনের বন্ধু, জনগনের সেবক।জনগনের সেবা করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। তাই কারো মোবাইল ফোন হারিয়ে গেলে অতি দ্রুত থানায় জিডি করবেন অথবা মৌখিক ভাবে আমাদেরকে জানাবেন।কোন অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা কাজ শুরু করে দিব। সামাজিক অপরাধ হ্রাস করতে সাইবার অপরাধীদেরকে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।দেশের বিভিন্ন স্থান থেকে এ মোবাইল ফোন গুলো উদ্ধার করে আমরা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করছি।আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।সাইবার অপরাধ,আইডি হ্যাক,ব্লাক মেইল,কোন প্রতারনার শিকার বা যে কোন ক্রাইমের শিকার হলে আপনারা ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নকে জানাবেন সমাজের অপরাধ নিয়ন্ত্রণে আমরা সম্মিলিত ভাবে কাজ করছি।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন,স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশী সাইবার ক্রাইমের শিকার হয়।আমরা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে সচেতনতামূলক প্রচার প্রচারনা চালাবো।যাতে কোন শিক্ষার্থী যেন ব্লাক মেইলের শিকার না হয়।আমরা যে যার স্থান থেকে সচেতন হলে একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে সক্ষম হবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী,সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা,সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে,পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ সহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।