সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম,র্্যালি, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ ইসলামের প্রচার ও প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২মার্চ)বেলা ১১ টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী কানিজ সুলতানা হেলেন, সংসদ সদস্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আহাম্মদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখা, উপস্থিত ছিলেন জাঁকিয়া সুলতানা বেবি সেক্রেটারি জেলা মহিলা আওয়ামী লীগ, জাকারিয়া হৃদয়, সেক্রেটারি পটুয়াখালী প্রেসক্লাব,

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম, মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ইমাম, আলেম-ওলামা, মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী, সাংবাদিক ও ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর সকল কর্মকর্তা কর্মচারী।