বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২২
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

রমজানের প্রথম দিনে ফিলিস্তিনিদের রক্ত ঝরিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক  রমজানের প্রথম দিনেই ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি যুবক। বৃহস্পতিবার (২৩ মার্চ) অধিকৃত পশ্চিম তীরে পরিচালিত সাঁড়াশি অভিযানে এক যুবক নিহত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইহুদি প্রশাসনের এক বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গোপন ইউনিট এই অভিযান চালায়। তারা ভোরে সন্দেহভাজন ব্যক্তির বাড়ি ঘেরাও করে। গোলাগুলির এক পর্যায়ে ওই ফিলিস্তিনি মারা যান। ওই ফিলিস্তিনি যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলার সঙ্গে জড়িত ছিলেন।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ। তিনি স্বাধীনতার পক্ষের সংগঠন তুলকারেম ব্রিগেডের প্রধান ছিলেন। চলতি বছরের প্রথম তিন মাসে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৯০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।