বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

যুক্তরাষ্ট্রে চকলেট কারখানায় বিস্ফোরণে নিহত ২

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের একটি চকলেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২ জন। নিখোঁজ হয়েছে অন্তত ৯ জন। খবর নিউ ইয়র্ক টাইমসের।

শুক্রবার স্থানীয় সময় বিকাল পাঁচটায় পেনসিলভেনিয়ার ওয়েস্ট রিডিং এ অবস্থিত আর এম পামার কোম্পানি নামের কারখানাটিতে ঘটে এ বিস্ফোরণ। অনেক দূর পর্যন্ত কালো ধোঁয়া আর ছাই ছিটকে পড়ে।

সঙ্গে সঙ্গেই নিরাপদে সরিয়ে নেওয়া হয় কারখানার বাকি কর্মীদের। তবে বিস্ফোরণের সময় ভেতরে কতজন ছিল এ নিয়ে কিছু জানায়নি প্রশাসন।

কোম্পানিটি ৭০ বছরেরও বেশি সময় ধরে চকলেট উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ৮৫০ জন। তবে কী কারণে এ বিস্ফোরণ ঘটলো তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত চলছে।