মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩২
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

হাউমাউ করে কাঁদলেন অপু-জয়ের সিনেমার পরিচালক

অনলাইন ডেস্ক  এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটিও রয়েছে। খুব বেশি হলে মুক্তি পায়নি সিনেমাটি। মাত্র ৯টি হলে মুক্তি পেয়েছে। যদিও ছবির নায়ক জয় চৌধুরী ঈদের আগে বলেছিলেন— দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি দেখানো হবে। তার বাস্তব প্রতিফলন ঘটেনি।

পর্দায় প্রেমময় বাঁশির সুরে জয় চৌধুরী আর অপু বিশ্বাসকে প্রেমের সুতোয় বাঁধলেন যে পরিচালক-প্রযোজক, মুক্তির পর থেকে তিনিই এখন কেঁদে বুক ভাসাচ্ছেন।

পাঁচ দিনের মাথায় খবর নিয়ে জানা গেছে, ঈদে অন্য আট ছবির মধ্যে ছবিটির বাণিজ্যিক অবস্থান রয়েছে ৮ নম্বরে। সপ্তাহ ঘোরার আগেই বলা যায় সুপার ফ্লপ।

‘প্রেম প্রীতির বন্ধন’ একটি বড় বাজেটের ছবি। খরচ হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকার মতো। যার গানগুলোর পেছনেই গেছে ৬০ লাখের বেশি। আর এখন পর্যন্ত টাকা উঠেছে মাত্র ৫ লাখ!

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, অপু-জয়ের সিনেমাটি এখন চরম লোকসানের মুখে! আর সে কারণে হাউমাউ করে কেঁদেছেন প্রযোজক ও পরিচালক সোলায়মান আলী লেবু। এ পরিচালক সবাইকে আহ্বান জানালেন তার সিনেমাটি দেখার।

উল্লেখ্য, ‘প্রেম প্রীতির বন্ধন’র মধ্য দিয়ে প্রথমবার পর্দায় জুটি হয়েছেন অপু-জয়। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।