রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাজশাহী সিটি নির্বাচন : ভোট দিয়ে আ.লীগ-জাপা প্রার্থীর আলিঙ্গন

ডেস্করিপোর্ট  রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বুধবার সকাল সোয়া ন’টায় উপশহর স্যাটেলাইট স্কুল কেন্দ্রে ভোটদান শেষে কেন্দ্র পরিদর্শনে বের হন। কয়েকটি কেন্দ্র ঘুরে সকাল সোয়া ১০টার দিকে তিনি ১৬ নং ওয়ার্ডের আটকষি স্কুল কেন্দ্রে গিয়ে পৌঁছান।

একই সময়ে আটকষি স্কুল কেন্দ্রে নিজের ভোট দিয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন কেন্দ্রের বাহিরে আসতেই দুই প্রার্থীর ঘটে মুখোমুখি সাক্ষাৎ।

এ সময় লিটন ও স্বপন পরস্পরকে বুকে জড়িয়ে ধরে হাসিমুখে আলিঙ্গন করেন। কয়েক মিনিট কথা বলার পর লিটন কেন্দ্রটি ত্যাগ করে অন্য কেন্দ্রের উদ্দেশ্যে চলে যান।

এ সময় উপস্থিত সাংবাদিকরা তাদের পরস্পরের সৌহার্দভাব দেখে প্রতিক্রিয়া জানতে চাইলে জাপা প্রার্থী স্বপন বলেন, লিটন ও আমি পরস্পরকে চাচা ও ভাতিজা বলে ডাকি। দেখা হলেই লিটন আমাকে সম্মান করেন। তবে ভোটের মাঠে আমরা কেউ কাউকে ছাড় দিচ্ছি না। আমরা পরস্পর প্রতিদ্বন্দ্বী। প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যভাব থাকা খারাপ কিছু নয়। এতে বরং রাজনীতির গুণগতমান বাড়ে। আমরা তেমন রাজনীতি করি না। জনগণ যাকে রায় দেবেন তিনি জিতবেন। জনগণের এই রায় আমাদেরকে সহজ ও স্বাভাবিকভাবে মেনে নিতে হবে।

আওয়ামী লীগ ও জাপা প্রার্থীর পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও সৌজন্যভাব বিনিময় ভোটারদের দৃষ্টি এড়ায়নি। বরং তারা এই দুই প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।