বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২২
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

রাশিয়ায় ইউক্রেনের পাল্টা আক্রমণকে পাত্তাই দিচ্ছেন না পুতিন

অনলাইন ডেস্ক  রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের কথা চলতি মাসের শুরুর দিকে নিশ্চিত করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিয়ে দেশটি ইতোমধ্যে অন্তত ৮ টি গ্রাম রাশিয়ান বাহিনীর কাছ থেকে মুক্ত করার কথা জানিয়েছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি করছেন ভিন্ন কিছু।

আজ বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিন জানান, ইউক্রেনের পাল্টা আক্রমণ স্তিমিত হয়ে পড়েছে। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, দক্ষিণপ্রান্তে হামলায় কিয়েভ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জেলেনস্কি বলেছেন, যেমনটা চাওয়া হয়েছে তার থেকে পাল্টা আক্রমণ ধীর হয়েছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, কিছু লোকের ধারণা এটা হলিউড সিনেমা এবং এখনে এর ফলাফল চায়। কিন্তু এটা এমন নয়।
.
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৪৮৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।