রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাবির ভর্তি পরীক্ষা আগামী ২১ ও ২২ অক্টোবর

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ¯স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি। আগামী ২১ ও ২২ অক্টোবর সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী শুক্রবারের (১৮ অক্টোবর) মধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

প্রক্টর দফতর সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা উপলক্ষে এবার ক্যাম্পাস জুড়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। পরীক্ষার্থীদের সহায়তার জন্য ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮ টি হেল্পডেস্ক স্থাপন করা হবে। সহকারী প্রক্টরগণ এসব হেল্পডেস্কে উপস্থিত থেকে পরীক্ষার্থীদেরকে সহায়তা করবেন। এছাড়া স্কাউট, বিএনসিসি সদস্যরা সহায়তার জন্য অবস্থান করবেন। তবে ক্যাম্পাসে অন্য কেউ কোন ধরনের বুথ, স্টল কিংবা ডেস্ক স্থাপন করতে পারবে না।

সঠিক মূল্যে খাদ্যসেবা নিশ্চিতে ক্যাম্পাসের রেস্টুরেন্ট মালিকদেরকে মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল ৪ টার মধ্যে খাদ্যমূল্য তালিকা জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছে প্রক্টর দফতর। এছাড়া, ২০ অক্টোবর দুপুর ২ টা থেকে ২২ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসে সকল কম্পিউটার ও ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ক্যাম্পাসের বাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতর। ভর্তি পরীক্ষা চলাকালীন দুইদিন বাসগুলো সকাল ৭টা, ৮টা, দুপুর ১টা ৫০ ও বিকেল ৫টা ২০এ ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। গন্তব্যস্থল থেকে আধঘন্টা পরপর ক্যাম্পাসে ফিরে আসবে।

ভর্তিচ্ছুদের অভিভাবকদের থাকার জন্য প্রথমবারের মতো ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নারীদের ব্যায়ামাগারে নারী অভিভাবকরা পরীক্ষা চলাকালীন দুইদিন থাকতে পারবেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেসগুলোতে পরীক্ষার্থীরা দুইদিন বিনা ভাড়ায় অবস্থান করতে পারবেন বলে প্রক্টর দফতর থেকে জানা গেছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, দূর থেকে আসা ভর্তি পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলে ও বাইরে মেসে অবস্থান করে। মেস মালিকদের সাথে কথা বলে আমরা ভাড়া না নিয়ে পরীক্ষার্থীদের থাকতে দেয়ার জন্য বলেছি। তারা আমাদেরকে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। এছাড়া মেস মালিক সমিতির পক্ষ থেকে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিনোদপুর বিসমিল্লাহ টাওয়ারে একটি হেল্পডেস্ক থাকবে।

পরীক্ষার্থীদের নিরাপত্তায় কী পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এবার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের অসহায়ত্বকে পুঁজি করে কখনো কখনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বের সাথে এ বিষয়টি দেখাশোনা করছেন। আশা করছি, কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটবে না। এজন্য সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। সবাইকে সহযোগিতার জন্য আহ্বান জানান তিনি।