বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

বরিশাল-ঢাকা মহাসড়কে ডোবায় পড়ে যাওয়া যাত্রীবাহি বাস থেকে ১৬ যাত্রী উদ্ধার

বরিশালের গৌরনদীতে ইলিশ পরিবহনের একটি বাস মহাসড়কের পাশের ডোবায় পড়ে গেছে। এ সময় বাস থেকে ১৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ২ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইলিশ ও শ্যামলী পরিবহনের পৃথক দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনা কবলিত বিপরীতমুখী শ্যামলী পরিবহনের অপর বাসটি মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
এ দুর্ঘটনায় এখনো কোনো নিখোঁজ বা নিহতের খবর পাওয়া যায়নি। তবে শিশু, নারীসহ আহত ১৬ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী ফায়ার স্টেশনের অফিসার বিপুল হোসেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ইলিশ পরিবহনের বাসটি অন্য একটি থ্রি-হুইলারকে ওভারটেক করছিল। বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটিও কাছাকাছি এলে দুটি বাসের সংঘর্ষে ইলিশ পরিবহনের এসি বাসটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়।

আর শ্যামলী পরিবহনের ননএসি বাসটি সড়কের বিপরীত পাশের একটি গাছের ওপর আছড়ে পড়ে। এতে উভয় বাসের বেশকিছু যাত্রী আহত হন, তবে তাৎক্ষণিক নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

গৌরনদী ফায়ার স্টেশনের অফিসার বিপুল হোসেন বলেন, বেলা ২ টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল গৌরনদী উপজেলার আশোকাঠি স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে আসি।
সেখানে দেখা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইলিশ পরিবহনের বাসটিকে মহাসড়কের পাশের ডোবায় অর্ধ নিমজ্জিত অবস্থায় পড়ে রয়েছে। আর সড়কের অপর পাশে গাছের সঙ্গে আটকে আছে বরিশাল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি।
তাৎক্ষণিক আমাদের তিনটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে। ডোবায় পড়ে যাওয়া ইলিশ পরিবহনের বাসটি থেকে নারী শিশুসহ ১৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান কর্মীরা। ভাগ্যক্রমে শ্যামলী পরিবহনের কেউ আহত হননি।

তিনি বলেন, কেউ নিখোঁজ বা নিহত হওয়ার খবর এখনও আমরা পাইনি, তবে ডোবায় আমাদের অনুসন্ধান কার্যক্রম চলছে। আর পুলিশের রেকার এসে বাসটিকে টেনে সড়কে তুলবে। তার আগ পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলাও যাচ্ছে না।
এদিকে এ ঘটনার পর প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল।

তিনি বলেন, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কেউ নিখোঁজ থাকা বা নিহত হওয়ার খবর আমাদের কাছে নেই। গাড়িটি ডোবা থেকে তোলার পর এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।