সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কিমের বৈঠক

অনলাইন ডেস্ক  রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুয়ের সঙ্গে বৈঠক করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। করোনার পর এই প্রথম কোনো বিদেশি অতিথির সঙ্গে দেখা করলেন কিম।

উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া জানিয়েছে, প্রতিরক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। গুরুত্ব পেয়েছে দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টি।

সরকারি সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত ও চিরাচরিত সম্পর্ককে বাড়িয়ে নিয়ে যেতে এই দুই নেতার বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং সুন নামের সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন।

গত তিন বছরের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীই প্রথম বিদেশি নেতা, যিনি উত্তর কোরিয়া এলেন। কোরিয়া যুদ্ধের ৭০ তম বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি উত্তর কোরিয়া এসেছেন। চীনের একটি প্রতিনিধিদলও একই কারণে এসেছে।