রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইউক্রেনের ছয়টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক  রাশিয়ার সীমান্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী মস্কোতে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। আবারো মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগায় ড্রোন দিয়ে সন্ত্রাসী হামলা ব্যর্থ করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

বুধবার রাতে মস্কো থেকে ২শ কিলোমিটারেরও কম দূরত্বে কালুগা অঞ্চলে ছয়টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রুশ সেনারা। এ ধরনের হামলা রাজধানী মস্কোতেও চালানো হয়েছিল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তারা কালুগায় ‘ড্রোন দিয়ে একটি সন্ত্রাসী হামলা’ ব্যর্থ করে দিয়েছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ শাপশা টেলিগ্রামে বলেছেন, বুধবার রাতে মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চল অতিক্রম করার চেষ্টাকালে ছয়টি ড্রোনকে বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে এতে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রোববারের হামলার পর মঙ্গলবার গভীর রাতে রাশিয়া কর্তৃক ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি অফিস টাওয়ারে আঘাত হানে। এছাড়া অন্যান্য একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছিল।
মঙ্গলবার রাত ৩টা ৪০ মিনিটের টেলিগ্রাম পোস্টে মস্কোর মেয়র সের্গেই সোবিয়াানিন বলেন, মস্কোতে যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে। একটি (ড্রোন) গতবারের মতো (মস্কো) সিটিতে একই টাওয়ারে উড়ে গিয়ে পড়ে। ভবনটির ২১ তলার সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য নেই, জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে।