মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১১:৩৮
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

১০৬ বছর পর নিজেদের সম্পত্তি উদ্ধার করলো বরিশাল জেলা পুলিশ

ডেস্করিপোর্ট  দীর্ঘ ১০৬ বছর পর বরিশাল জেলার হিজলা উপজেলার পুরাতন হিজলা থানার আওতাধীন প্রায় ৪ একর ( বার বিঘা) সম্পত্তি উদ্ধার করেছে বরিশাল জেলা পুলিশ।
সোমবার (২ অক্টোবর) দুপুরে হিজলা উপজেলার পুরাতন হিজলা এলাকায় জমি উদ্ধার উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুধী সমাবেশে স্থানীয়রা উদ্ধারকৃত জমিতে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের দাবি জানান।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বলেন, ১৯১৭ সালের পর থেকে এই জমি প্রভাবশালীরা যে যার মতো করে ভোগ করেছেন। অবশেষে দখলদারদের হাত থেকে এই জমি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এই জমিতে একটি পুলিশ ফাঁড়ি অথবা একটি পুলিশ ক্যাম্প নির্মাণ করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, এই এলাকা একটি বিচ্ছিন্ন দ্বীপ। পূর্বে এই এলাকার বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটেছে। কিন্তু এখন যেকোনো ধরনের অপরাধ মূলক কর্মকান্ড ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশ সবসময় সাধারণ জনগণের পাশে রয়েছে। এলাকার চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ রোধে এলাকাবাসীকে স্থানীয় থানা পুলিশকে অবহিত করার কথা জানান‌।

সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শাহজাহান হোসেন পিপিএম, হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা কেএসএম মহিউদ্দিন মানিক বীর প্রতীক,হিজলার গোরবদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিলন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল) জিএম মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মতিউর রহমান, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর ইসলাম প্রমুখ।

এর আগে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করেন পুলিশ সুপারসহ উপস্থিত অতিথিরা। পরে পুলিশ সুপার হিজলা থানার নবনির্মিত ভবন পরিদর্শন করেন।