ডেস্করিপোর্ট আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে কোতোয়ালি মডেল থানা কর্তৃক আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বিকালে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে থানা কম্পাউন্ডে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার বলেন,দূর্গাপূজাকে কেন্দ্র করে বিএমপি পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহবান জানান। পূজামন্ডপ গুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমণ লাইন রাখার এবং পূজা মন্ডপে পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।যাতে করে দর্শনার্থীরা নির্ভিঘ্নে পূজামন্ডপ দর্শণ করতে পারেন।
উল্লেখ্য যে, প্রতিমা বিসর্জনকালে কোন ধরণের হাউজি কিংবা জুয়ার আসরের আয়োজন করা যাবে না। এমনকি সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, ব্যবহার এবং পূজা বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো, গান বাজনা এবং নেশাজাতীয় দ্রব্য ক্রয়/বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য বিধি নিষেধ রয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ ফজলুল করিম ফজলু, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা সীমা খানম, অফিসার ইনচার্জ কোতােয়ালি মডেল থানা আনোয়ার হোসেন সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।