সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ১১:৪১
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

বরিশাল রেঞ্জের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল রেঞ্জের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় বরিশাল রেঞ্জের ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম এর সভাপতিত্বে বিগত মাসের বরিশাল রেঞ্জাধীন সকল জেলার অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মোস্ট ওয়ান্টেড পলাতক আসামী গ্রেফতারসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট, সনদপত্র বিতরণ এবং আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।

সভায় সেপ্টেম্বর মাসের সার্বিক কার্যক্রমে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম।বিশেষ পুরস্কার পান ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, বিপিএম ও পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

এছাড়াও রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন রিপন চন্দ্র সরকার অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা সদর সার্কেল, ভোলা; ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনে সহায়তার জন্য বিশেষ পুরস্কার পান মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পটুয়াখালী; বিশেষ পুরস্কার (উদ্ধারে তদারকির জন্য) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পটুয়াখালী; রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন মোঃ শাহীন ফকির, বিপিএম অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলা; রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মোঃ আবুল বাশার এএসআই (নিরস্ত্র), বরগুনা সদর থানা, বরগুনা; রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মোঃ গোলাম মোস্তফা এসআই (নিরস্ত্র), ভোলা সদর মডেল থানা, ভোলা; মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার সম্বিত রায় এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী; মামলা তদন্তে বিশেষ পুরস্কার মোঃ রাসেল সরদার এসআই(নিরস্ত্র), মহিপুর থানা, পটুয়াখালী; রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার মোঃ বশির আহম্মেদ এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, বরগুনা।

সভায় অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল; অধিনায়ক, এপিবিএন-১০; বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর; পুলিশ সুপার, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল; পুলিশ সুপার, পিবিআই, বরিশাল; বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বরিশালসহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।