সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ৯:২৫
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

নির্বাচনকে সামনে রেখে ৪ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ

অনলাইন ডেস্ক ।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি দুই মাস বাংলাদেশ অবস্থান করবে ইইউ পর্যবেক্ষক দলটি। কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

অশোক কুমার দেবনাথ বলেন, ইইউ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে পর্যবেক্ষক পাঠানোর কথা জানানো হয়েছে। চার সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে সংস্থাটিটি।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধি দল ভোট পর্যবেক্ষণ করবে। তারা নির্বাচন শেষে একটি প্রতিবেদনও দাখিল করবে বলেও জানিয়েছেন। নির্বাচন তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবেন। এর আগে আর্থিক সংকটের কথা বলে সিইসিকে চিঠি দিয়ে পর্যবেক্ষক না পাঠানোর কথা জানানো হয়েছিলো। পরবর্তীতে সিইসি পাল্টা চিঠি দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা দেন।

পরবর্তীতে সংস্থাটি থেকে জানানো হয়, সংক্ষিপ্ত পরিসরে টিম পাঠাবে তারা। এরপরই আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠানো নিশ্চিত করলো ইইউ।