বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বরিশালে শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রেঞ্জ ডিআইজি জামিল হাসান

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম।

শনিবার (২১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর দিনে বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাকেরগঞ্জ থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান তিনি।

সেখানে তিনি পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য এবং তদারকি কর্মকর্তাগণকে সকলের সাথে সমন্বয় সাধন করে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

এসময় বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ শাহজাহান হোসেন, পিপিএম সহ বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।