রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ৮:৩৩
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু, জাতীয় গ্রিডে যুক্ত হল ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ

ডেস্ক রিপোর্ট ।। বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে এ ইউনিটটি উৎপাদনে যায়। ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট ভোরে উৎপাদনে যাওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

এরপর বিকাল থেকে এ ইউনটি হতে ৫০০মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে জাতীয় গ্রিডে। আর ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ।

রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে এ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। উৎপাদনের সঙ্গে সঙ্গেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর আগে প্রথম ইউনিট উৎপাদনে যায় গত বছরের ১৭ ডিসেম্বরে।