শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

পুরান ঢাকায় কাভার্ডভ্যানের নিচে প্রাইভেটকার, নিহত ১

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা একজন মারা গেছেন। তবে, তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (৮ নভেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটের দিকে ওয়ারীর হাটখোলা সড়কের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। প্রাইভেটকারে থাকা একজন আটকে পড়েন এবং তিনি ঘটনাস্থলে মারা যান। কাভার্ডভ্যানচালক এ ঘটনার পর পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।